চোখ
চোখ
সমুদ্রে যখন যাই তোমার চোখের মতো
স্বচ্ছ, নীলাভ কিছু পানি নিয়া আসি
এমনই দুর্লভ পাথর পাই সমুদ্রভ্রমনে
তোমার চোখের মনি যার উপমায় আছে
তুমি কি এক নারী
যাবতীয় মেটাফোর যারে ঘিরে আছে
সারাটা সন্ধ্যা ধুলা হয়া আছি
চশমা খুললেই ঢুকে পড়ে যাবো
তোমার স্নেহময় চোখের কোটরে
আর বাহির হবো না
যদি না আমারেই বলো-
'একটা ফুঁ দাও তো-
দেখো না চোখে কী গেছে-’