হুমায়ূন আহমেদের অপেক্ষা | Psychological Analysis | বই আলাপ
মোহাম্মদ ফয়সাল · প্রকাশ
Albert Camus তাঁর The Myth of Sisyphus-এ hope বা আশাকে একটা trap হিসেবে ব্যাখ্যা করেছিলেন: কোনো একটা সময়ের অপেক্ষায় থেকে মানুষ তার বর্তমানটাই হারিয়ে ফেলে। হুমায়ূন আহমেদের "অপেক্ষা" উপন্যাসে সেই ফাঁদটা খুব কাছ থেকে দেখা যায়।
সুরাইয়া বেগম জানেন না তাঁর স্বামী বেঁচে আছেন কিনা, আবার এটাও জানেন না মারা গেছেন কিনা। এই বই আলাপে উপন্যাসটার psychological background নিয়ে কথা বলেছি: ambiguous loss, displacement, scapegoating, ইমন আর সুপ্রভার childhood trauma আর emotional attachment, আর generational pattern of trauma।
বই: অপেক্ষা
লেখক: হুমায়ূন আহমেদ
অপেক্ষা পড়েছেন? সুরাইয়া বেগমের অপেক্ষা কি আশা ছিল, নাকি ফাঁদ? Facebook কমেন্টে লিখুন।
ভিডিওতে আত্মহত্যার প্রসঙ্গ আছে। মন খুব খারাপ থাকলে কাছের কারো সাথে কথা বলুন। বাংলাদেশে emotional support হেল্পলাইন: কান পেতে রই, facebook.com/kaan.pete.roi। জরুরি প্রয়োজনে ৯৯৯।
- #বই আলাপ
- #হুমায়ূন আহমেদ
- #অপেক্ষা
- #book talk
- #psychology